কানাডায় নয় মাসঃ আমাদের অভিজ্ঞতা- প্রশ্নোত্তর পর্ব ২:

কানাডায় নয় মাসঃ আমাদের অভিজ্ঞতা- প্রশ্নোত্তর পর্ব ২:
Ayesha Parvin

প্রথম পর্ব লেখার পর আপনাদের কাছ থেকে ব্যপক উৎসাহ পেয়ে ভাবলাম লেখাটা কন্টিনিউ করা যায়। আজকের পর্বে চেষ্টা করব আরো কিছু প্রশ্নের উত্তর দিতে।
প্রথমে কিছু ইউনিভার্সাল কমন প্রশ্ন দিয়ে শুরু করি।
প্রশ্ন ৩: আপু আমি কানাডা যেতে চাই। আপনি কি আমাকে আমাকে কোন হেল্প করতে পারবেন?
উত্তরঃ প্রথম পর্ব লেখার পর যে প্রশ্নটি সবচেয়ে বেশি পেয়েছি ইনবক্সে, সেটা হল আমি কানাডা আসার ব্যাপারে হেল্প করতে পারব কিনা/ আমি আপনাকে কানাডা আনতে পারব কিনা।
আমি জানি যারা কানাডা আসার জন্য ট্রাই করছেন, তাদের জন্য সঠিক ওয়ে বের করা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমি নিতান্তই একজন সাধারন মানুষ। আমার কোন ক্ষমতা নেই আপনাকে কানাডা নিয়ে আসার। আপনার নিজেদের ফাইল প্রসেস করার সময় যেটুকু জেনেছি এবং এখানে এসে যেসব অভিজ্ঞতা অর্জন করেছি সেগুলো শেয়ার করব বলেই এখানে লেখালেখি শুরু করেছি। এবং আপনাদের প্রশ্নের আলোকে আমি যতটুকু জানি সেটা অবশ্যই আপনাদেরও জানানোর চেষ্টা করব। তবে আমার ব্যক্তিগত জ্ঞান অবশ্যই সীমিত। তাই আপনাদের বলছি, এই page টি খুবই হেল্পফুল একটা প্লাটফর্ম। এখানে প্রশ্ন করলে অবশ্যই আপনি সঠিক দিকনির্দেশনা পাবেন বলে আমি অন্তত বিশ্বাস করি। আমরা নিজেরাও বিভিন্ন সময়ে এই page-এর হেল্প নিয়েছি, এবং কখনো হতাশ হইনি। আমি না জানি, অন্য কেউ অবশ্যই জানে, এবং আমরা যদি আমাদের নলেজগুলো শেয়ার করি তাহলে সবারই উপকার হবে।

আপনাদের কাছে বিনীত অনুরোধ, কানাডা আসার জন্য কাউকে টাকা পয়সা অফার করবেন না। আপনি নিজেই যদি বলির বকরা হতে চান, তাহলে বলি হবার হাত থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না!!!!
প্রশ্ন ৪: কানাডা আসার ব্যাপারে কি কোন এজেন্সির হেল্প নিয়েছেন?
উত্তরঃ কানাডা মাইগ্রেশন সংক্রান্ত খুঁটিনাটি প্রায় সবকিছুই সি আই সি ওয়েবসাইটে দেয়া আছে। এবং এখানে কোন লুকোচুরি নেই; সবার জন্য একই নিয়ম, একই প্রসেস। এছাড়াও এই page- এর ফাইল সেকশনে অন্যান্য ভাইয়া-আপুদের লেখা অনেক তথ্যবহুল লেখা পাবেন, যা আপনাদের নিজেদের ফাইল প্রসেস করার জন্য খুবই কাজে দেবে। শুধু শুধু এজেন্সিকে কেন টাকা দেবেন, যখন সব কাজ আসলে আপনাকেই করতে হবে!
এবার আসেন, কিছু স্পেসিফিক প্রশ্নে যাই।
প্রশ্ন ৫: যে ফান্ড দেখাতে হয়েছে সেটা না নিয়ে আসলে কোন সমস্যা হবে?
উত্তরঃ অনেকেই আমাকে বলেছে যে রিকয়ার্ড ফান্ড যেটা দেখাতে হয়েছে সেটা যদি তারা সাথে করে না নিয়ে আসে তাহলে কোন প্রব্লেম হবে কিনা। এই বিষয়টা নিয়ে আমার হাসবেন্ড তার লেখায় সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে, তবুও আমি আবারও বলছি। যে ফান্ড রিকয়ারমেন্ট আছে তা মূলত আপনি এখানে আসার পর অন্তত ছয়মাস যাতে চলতে পারেন সেই ভিত্তিতে সেট করা। আপনাদের সুবিধার জন্য আমি একটা হিসাব দিচ্ছি। আমরা ৩ জনের ফ্যামিলি। প্রথম ছয়মাসে আমাদের প্রায় ১৫০০০ খরচ হয়েছে। গড়ে মাসে ২৫০০ ডলারের মত। এখন মাসিক খরচের একটা আন্দাজ দেই আপনাদেরঃ
বাসা ভাড়াঃ ১৩০০
হাইড্রো (ইলেক্ট্রিসিটি): ৫০
খাওয়াঃ ৪০০
মোবাইল বিল (২ জনের): ১০০
ইন্টারনেটঃ ৫০
ট্রান্সপোর্টেশনঃ ২০০
টিভি+নেটফ্লিক্সঃ ২৫
এছাড়াও অন্যান্য কিছু খরচ তো সবসময়ই থাকে।
এখন আপনি যদি এসেই জব পেয়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ! কিন্তু যদি একটু দেরি হয় তাহলে টাকা পয়সার চিন্তায় তো আপনি শেষ! জানেনই তো, দেশে টাকা পাঠানো সহজ কিন্তু আনা কতটা কঠিন!
এছাড়া অনেকেই আমাদের ইনকাম সম্পর্কে জানতে চেয়েছেন, যাতে আয়-ব্যায়ের ব্যালেন্সটা বুঝতে সুবিধা হয়। তাদের জন্য বলছি, আমি উপরে যে হিসাব দিয়েছি সেই হিসেবে একজন যদি ফুল টাইম জব করে তাহলে আমার মনে হয় আয় ব্যয় মোটামুটি সমান হবে। আমি সারভাইভাল জবের কথা বলছি, ১৪ ডলার পার আওয়ার হিসেবে। আশা করি এখন আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন কেন ফান্ড নিয়ে আসা জরুরী!!!!
প্রশ্ন ৬: আপু কিছু Job seeker service provider এর নাম বলেন।
অনেকেই ইনবক্সে কিছু স্পেসিফিক অর্গানাইজেশনের নাম জানতে চেয়েছেন, যারা নিউকামারদেরকে জব পাওয়ার জন্য প্রিপারেশন নিতে হেল্প করে। যদিও এই রকম অনেক প্রতিষ্ঠান আছে, আমি স্পেসিফিক ভাবে ২ টা অর্গানাইজেশনের নাম বলতে চাই, কারন আমি নিজে এদের কাছ থেকে হেল্প পেয়েছি।
ACCES EMPLOYMENT
http://accesemployment.ca/
এদের ওয়েবসাইটগুলোতে আপনারা তাদের প্রোগ্রামগুলো সম্পর্কে ধারনা পাবেন। আমি দেশে একটা ব্যাংকে ছিলাম, এখানে এসেও ব্যাংকেই ঢুকেছি। তাই অন্যান্য সেক্টরের জন্য এদের কি ধরনের প্রোগ্রাম আছে সে ব্যাপারে স্পেসিফিক বলতে পারব না, আপনারা একটু খোঁজ খবর করলে জানতে পারবেন আশা করি।
এছাড়া Employment Agency যারা জব পেতে হেল্প করে তাদের মধ্যে আছে:
https://www.randstad.ca/
https://www.roberthalf.ca/en
https://www.adecco.ca/
এছাড়া আরও অনেক প্রতিষ্ঠান আছে যারা জব পেতে হেল্প করে। তবে এর জন্য অবশ্যই আপনাকে প্রিপেয়ার্ড হতে হবে, কারন ওরা আগে আপনার ইন্টারভিউ নিয়ে যদি সন্তুষ্ট হয় তবেই তারা আপনাকে রেফার করবে!
আজকে এই পর্যন্তই। আপনাদের আরও কিছু প্রশ্নের উত্তর নিয়ে আবার কখনো হাজির হব ইনশাআল্লাহ!

No comments:

Post a Comment