Immigration শুরু থেকে শেষঃ Smart Immigration

Mohammad Istekher Chowdhury 
Immigration বিষয়টি সব সময় Smart লোকজনের জন্য। Smart লোকজন মানে Smart সিদ্ধান্ত। Immigration যাত্রাতে আপনাকে অনেক সময় অনেক রকম সিদ্ধান্ত নিতে হবে। চেষ্টা করবেন আপনার সিদ্ধান্তগুলো একটু যাচাই বাছাই করে নিতে। এইটা Sure করে বলতে পারি, ধুমধাম সিধান্ত নিয়ে পরে কান্নাকাঁটি Smart লোকজন করে না।

Immigration এর শেষ কোথায় এইটা আসলে ৩ টা বিষয় এর উপর নির্ভর করে
১। আপনার যোগ্যতা (Smartness কিন্তু অবশ্যই যোগ্যতার মধ্যে পরে)
২। আপনার ভাগ্য
৩। আপনার চেষ্টা (সোজা কথা জোঁকের মত লেগে থাকা)

Immigration এর শুরু করতে হবে ৩ টা বিষয় দিয়ে।
১। IELTS
২। ECA
৩। Fund।

এই ৩ টি বিষয় হল আপনার Immigration যাত্রা এর Passport। Passport ছাড়া Visa লাগাবেন কীসে? এই ৩ টি বিষয় বাদ দিয়ে যারা কানাডা Immigration এর স্বপ্ন দেখেন, তারা আসলে Passport ছাড়া ভিসা এর জন্য আবেদন করেন।

আগামী পর্বগুলোতে ইনশাআল্লাহ Immigration শুরু করার জন্য জরুরি ৩ টি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। Immigration যাত্রা শেষ কোথায় হবে সেটা নিয়ে পরে ভাবা যাবে, আগে Immigration যাত্রা শুরুতো করেন।


IELTS Exam এ আপনি যত ভালো করবেন আপনার immigration এর possibility তত strong হবে। IELTS exam এ total ৪ টা skill test করা হয় (speaking, writing reading listening)। Express Entry এর মাধ্যমে অ্যাপ্লাই করতে আপনাকে প্রতি band (speaking, writing reading listening) minimum ৬.০ করে পেতে হবে। IELTS Exam কয়েক ধরনের হয়। আপনি IELTS General Training Exam দিবেন।
যারা IELTS এ সুশিক্ষিত হতে চান তাদের জন্য কিছু স্বশিক্ষিত হবার উপায় দিলাম। কোন coaching এ IELTS preparation course এ আপনাকে English foundation দিবে না। So, আপনার যদি English foundation দরকার হয়, দয়া করে English foundation course করুন। যাদের English foundation মোটামুটি আছে তারা নিচের বইগুলো পড়ে সুশিক্ষিত হতে পারেন।

1. The Official cambridge guide to IELTS with CD
2. Cambridge IELTS 1-11 Student's Book
3. Cambridge New insight into IELTS WorkBook
4. Barron’s IELTS

(will be updated soon) 

No comments:

Post a Comment