Student Visa (পর্ব ২)

Mohammad Istekher Chowdhury
কোন কিছু লিখতে ভয় লাগে, যদি কেউ ভুল ধরে। আজকাল ভুল করার থেকে, ভুল ধরার মানুষ বেড়ে গেছে। কোন কিছু ভুল লিখলে আপন ভেবে ক্ষমা করে দিয়েন। 

Student Visa এর ক্ষেতে সব থেকে বড় সমস্যা যেটা, সেটি হল লোকজন বুঝে না কোথা থেকে শুরু করব। সহজ সমাধান IELTS দিয়ে শুরু করতে পারেন। আপনার IELTS score যদি 6.5 to 7.0 হয় আশা করা যায় আপনি মোটামুটি যে কোন University তে apply করতে পারবেন। আপনার IELTS score যদি 5.5 to 6.0 হয় আপনি কিছু কিছু University/College এ apply করতে পারবেন। আর যদি 5.5 এর নিচে হয়, ধন্যবাদ আবার আসবেন, I mean আপনার ইংরেজি Skill খুব ভালো কিন্তু কষ্ট করে IELTS পরীক্ষাটা আবার দিলে আরেকটু ভালো হয়।

অনেকটুকু আর্থিক এবং কিছুটা যোগ্যতা যাদের আছে তাদের Step by Step student ভিসা নিয়ে প্রথমে আলোচনা করব। কারণ ভাই দিন শেষে টাকা সবারই দরকার আছে। আমি খুব ভালো মানুষ হতে গিয়ে না খেয়ে মরলে তো সমস্যা, জান বাঁচানো ফরয, তাই বলে কালকে থেকে আবার ডাকাতি শুরু করে দিয়েন না।

১। মনস্থির করুনঃ
আপনি যে বাহিরে পড়ালেখা করতে যাবেন, এই ব্যাপারে মনস্থির করুন, চুদুর ভুদুর করলে হবে না। (“চুদুর ভুদুর” একটি অতি প্রচলিত আঞ্চলিক শব্দ, যার অর্থ গড়িমসি করা) Determination life এ খুব দরকার। সুতরাং আগে Determined হয়ে যান।

২। কোর্স এবং প্রতিষ্ঠান নির্ধারণঃ
কোন কোর্স পড়বেন, BBA, MBA, BSC, MSC এগুলা আগে সিধান্ত নিন। এই বড়লোকদের মাঝে আবার যারা একটু গরীব কিসিমের বড়লোক তারা ভুলেও MBA এর কথা মাথাতে আনবেন না, Masters করার চেষ্টা করুন। MBA করতে যে খরচ হয়, তা তুলতে তুলতে আপনি ইনাল্লাহি অইন্নাইলাহি রাজিউন, মৃত্যুর সময় বয়স......
কোন প্রতিষ্ঠানে পড়বেন সেটিও খুজে বের করুন।

৩। ভর্তির শর্তাবলীঃ
যে কোর্স এবং যে প্রতিষ্ঠানে ভর্তি হবেন, তাদের ভর্তির শর্তাবলী দেখে নিন, যেমনঃ IELTS score কত লাগবে, কতদিন আগে apply করতে হবে, Tuition fee কত?

৪। Apply করুনঃ
বেশির ভাগ প্রতিষ্ঠান এ আজকাল Online এ apply করা যায়। Credit card এ Payment করে পছন্দের প্রতিষ্ঠানে Apply করে দিন।

৫। কনফার্মেশন এবং Offer letter:
আপনার পছন্দের প্রতিষ্ঠানটিও যদি আপনাকে পছন্দ করে তাহলে তারা আপনাকে Offer letter পাঠাবে।

৬। ভিসা Application:
Offer letter দিয়ে আপনি Student visa এর জন্য দাড়াতে পারবেন। তবে দাড়িয়ে থাকেতে পারবেন কিনা সেটা আরও কিছু বিষয় এর উপর নির্ভর করবে।

আজ আর নয় আগামীতে আরও বিস্তারিত আলোচনা হবে, Fund, Sponsor আরও কত কি ?

No comments:

Post a Comment